সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় পেটজোড়া লাগানো যমজ শিশুর জন্ম

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া খাতুন নামের এক প্রসূতি। রোববার(৩০ জুন) রাতে শহরের শালগাড়িয়া এলাকায় যমুনা ক্লিনিকে এই যমজ বাচ্চার জন্ম হয়।

গাইনী বিশেষজ্ঞ ডা. ইসমত আরা পপি এই প্রসূতির সিজার করেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই মা ও শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদোয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী সোনিয়া খাতুন এই যমজ শিশুর মা। যমজ এই দুই শিশুই ছেলে সন্তান। স্বজনরা নাম রেখেছেন ‘রাজা-বাদশা’।

বাচ্চার বাবা ফিরোজ শেখ বলেন, সন্তান জন্ম সবারই একটা কামনার ফসল। কিন্তু এমন সন্তান কেউ প্রত্যাশা করে না। আমি দরিদ্র মানুষ। এই যমজ সন্তানের চিকিৎসা নিয়ে হতাশার মধ্যে পড়েছি। কিভাবে তাদের উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলবো, সেটা নিয়েই দিশেহারা হয়ে পড়েছি।

প্রসূতির চিকিৎসক ডা. ইসমত আরা পপি বলেন, বাচ্চা দু’টির সমস্যা জন্মগত। বেসরকারিভাবে এই চিকিৎসা ব্যয়ভার বহন করা কঠিন। তবে ঢাকা মেডিকেলে এই বাচ্চার চিকিৎসা করানো হলে স্বল্প খরচে সুচিকিৎসা দিয়ে বাচ্চা দু’টিকে আলাদাসহ সুস্থ্য করা সম্ভব।

পাবনা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার জানান, যমজ শিশুর অবস্থা বর্তমানে মোটামুটি ভাল আছে। তবে পাবনায় এর ভাল চিকিৎসা নেই। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হবে।

পেট জোড়া লাগানো যমজ শিশু ‘রাজা-বাদশা’ কে এক নজর দেখতে হাসপাতালে আসা রোগীর স্বজন, দর্শণার্থীসহ অনেকেই ভীড় করছে হাসপাতালে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…