সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় প্রবাসীর আড়াই লাখ টাকা ফিরিয়ে দিলেন ভ্যান চালক

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভ্যানচালকের সততায় যুক্তরাষ্ট্র প্রবাসী ফিরে পেলেন ডলার ও টাকা। এমন সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনার বেড়া উপজেলার নয়াবাড়ি গ্রামের বাসিন্দা ভ্যানচালক মনছের শেখ (৩৮)।
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাশীনাথপুরসংলগ্ন নয়াবাড়ি এলাকায় গত রবিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমেরিকা প্রবাসী জনৈক বাবলু সিকদার রবিবার বিকেলে নয়াবাড়ি রোডে শাহীনুর জামে মসজিদের সামনে থেকে ময়ছেরের ভ্যানে ওঠেন। কাজের ফাঁকে তিনি ভ্যান থেকে নেমে যাওয়ার সময় তার ব্যাগ ভুলে ভ্যানের ওপর ফেলে যান।

প্রবাসী বাবলুর ব্যাগে তার যুক্তরাষ্ট্রের ভিসা, অন্যান্য জরুরি কাগজপত্র ও বাংলাদেশি ৪০ হাজার টাকা সহ মার্কিন ডলার ছিল। যার মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

ময়ছের শেখ পরে ব্যাগটি পেয়ে স্থানীয়দের দেখিয়ে ব্যাগের মালিক বাবলু সিকদারের ঠিকানা খুঁজে বের করেন। এরপর তার হাতে ব্যাগটি তুলে দেন।

বাবলু সিকদার বলেন, ব্যাগে আমার আমেরিকা যাওয়ার ভিসা ছিল। হারিয়ে গেলে মহবিপদে পড়তাম। এছাড়া ডলার ও বাংলাদেশি টাকা ছিল। যার মূল্য আড়াই লাখ টাকা।

ভ্যানচালক ময়ছের বলেন, ২০ বছর ধরে ভ্যান চালাই। জীবনে এ রকম আরও দুই একবার টাকা-পয়সা পেয়েছি। কিন্তু পরের জিনিসের প্রতি কোনো লোভ করিনি। তাই মালিককে খুঁজে ফেরত দিয়েছি। আমার ছেলে মেয়ে কে ও পরের জিনিস না নেওয়ার শিক্ষা দিয়েছি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…