সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় আলহাজ্ব আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক ‘মুক্তিযুদ্ধের গল্পবলা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ে এ গল্পবলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে উপস্থিত থেকে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ” নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন। এসময় বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের নিজেদের যুদ্ধে অংশগ্রহণ ও বঙ্গবন্ধুর অবদান শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। এসময় তারা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ” নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আলহাজ¦ আছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শিশু একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি দাতা সদস্য মো. রবিউল ইসলাম বাদশা সরদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ও সহকারী শিক্ষক মো. মঞ্জুরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজমত আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হাসান কাওসার, আফজাল হোসেন সরদার, আব্দুল আলিম বিশ্বাস প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…