সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নিহত, ৪ পুলিশ সদস্য আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার কৈজুরী গ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দিন গত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম কুরবান আলী (৩৮)। তিনি আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের কিয়াম উদ্দিন ওরফে আদু’র ছেলে। কুরবান আলী চরমপন্থি সংগঠন নকশাল গ্রুপের নেতা বলে দাবি করেছে পুলিশ।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের শশ্মানের পাশে একদল দুস্কৃতিকারী গোপন বৈঠক করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় আতাইকুলা থানা পুলিশ। গাড়ি থেকে নামার সাথে সাথে পুলিশের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ৩০ মিনিট পাল্টাপাল্টি গুলিবর্ষণের এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে কুরবান আলী নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মাসুদ রানা আরো জানান, এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন, এএসআই মন্টু হোসেন, ফারুক হোসেন, কনস্টেবল আব্দুর রউফ ও শাহিন আলী। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি কার্তুজের খোসা, ইয়াবা ট্যাবলেট ২০ পিস, একটি ডায়াং মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, নিহত কুরবান চরমপন্থি নকশাল দলের আঞ্চলিক নেতা ছিলো। তার বিরুদ্ধে আটঘরিয়া ও আতাইকুলা থানায় হত্যা-ডাকাতি সহ বেশকিছু মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…