সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন মাহাতাব বিশ^াস রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ (অব.) আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাস ।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব উপ-কমিটির আহ্বায়ক এস.এম. মাহবুব আলমের সভাপতিত্বে ও মিডিয়া অ্যাসোসিয়েশন, পাবনার সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, রানা গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আখতারুজ্জামান আখতার, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমূখ।
আলোচনা পর্ব শেষে লেখক, নাট্য পরিচালক ও অভিনেতা তারেক মাহমুদ এবং আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…