সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার আতাইকুলায় সোহেল হোসেন (২২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সোহেল।

শুক্রবার সকালে মধুপুর মাদ্রাসা রোডের একটি মাঠে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক ছাত্রকে কলেজ ক্যাম্পাসের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে দূর্বৃত্তরা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…