সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার রাজাপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ টিপু শেখ (৪৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাব দুই সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র গুলি ও মাদক।

শনিবার (২০ অক্টোবর) ভোর রাতে এ ‘বন্দুকযুদ্ধে’ হয়। নিহত টিপু শেখ সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন (এক্স বিএন) জানান, পাবনা সদর উপজেলার রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক চোরাকারবারীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

মাদকবিক্রেতারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায় পালিয়ে যায় মাদকবিক্রেতারা। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে তাকে টিপু শেখ বলে শনাক্ত করেন।

র‌্যাবের জানায়, এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট। নিহত টিপু শেখের বিরুদ্ধে থানায় মাদকসহ আটটি মামলা রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…