সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় সাংবাদিক সুবর্না নদীর হত্যার প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

রিজভী জয়, বিশেষ প্রতিনিধি, পাবনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় সাংবাদিক সুবর্না নদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের পর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানবন্ধন করেছে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। আজ দুপুর ১২ টায় পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় শতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সম্পাদক শহিদুর রহমান শহীন, প্রেসক্লাব সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, সময় টিভির প্রতিনিধি এস এ আসাদ প্রমুখ। বক্তরা হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হত্যাকান্ডের সাথে প্রকৃত জড়িতদের দৃষ্টানন্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান। নতুবা বৃহত্তর কর্মসূচীর দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…