সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় সাংবাদিক স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপি অবস্থান ধর্মঘট কর্মসুচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপি অবস্থান ধর্মঘট কর্মসুচি ও আলোচনা সভা করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
আজ বেলা ১১ টা থেকে শহরের বিশ্বাস মার্কেটের সামনে পাবনা প্রেসক্লাব আয়োজিত ঘন্টা ব্যাপি অবস্থান ধর্মঘট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল একটি মৌন মিছিল বের করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসককে প্রদান করেন সাংবাদিক নেতারা। পরে পুলিশ সুপারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একই দাবি সম্বলিত আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন গনমাধ্যমকর্মীদের। এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এবি এম ফজলুর রহমান ও উৎপল মির্জা, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক রাজিউর রহমান রুমী, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা সহ বিভিন্ন গণ মাধ্যম কর্মিরা এ সময় বক্তব্য দেন।
উল্লেখ্য গত ১৩ অক্টোবর রাতে প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন এবং প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা কর্মসুচি পালন করেন।
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ হামলা কারীদের গ্রেপ্তার করতে পারেনি। আগামী শনিবারের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে সাংবাদিকরা আগামী রবিবার মানববন্ধন সহ নানা কর্মসুচি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…