সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পাবনায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা শহরের চাঁদমারী মোড়ে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হাফেজ ওয়ালিদ হোসেন(২২) ও তার ভাতিজা প্রান্ত (১২) নিহত হয়েছেন।

নিহত হাফেজ ওয়ালিদ সদর থানার বলরামপুর গ্রামের আমিন উদ্দিন প্রামানিকের ছেলে ও প্রান্ত শফিক প্রামানিকের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুল হক জানান, সকালে এক আত্মীয়ের জানাযা শেষে দোকানের ভূষি মাল আনার জন্য ওয়ালিদ ও তার ভাতিজা প্রান্ত মোটরসাইকেলযোগে পাবনার শিল্প নগরী এলাকা(বিসিক) এ যাচ্ছিল। তারা শহরের চাঁদমারি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা দ্রুতগামী অটোবাইকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…