সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের মৃত্যুকালীন চেক প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

হৃদরোগে মৃত্যবরণকারী সিএনজি অটো টেম্পু চালক আব্দুর রহিমের পরিবারের কাছে পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত্যুকালীন চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে মৃত আব্দুর রহিমের স্ত্রী আরজিনা বেগম ও সন্তানের হাতে চেক তুলে দেন পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সোলাইমান, সহ-সড়ক সম্পাদক মো. মানিক, কার্যকরী সদস্য ইউনুস, মাসুদ, শহীদ প্রমূখ।

উল্লেখ্য গত ২৮শে মার্চ পাবনা শহরের তাড়াশ ভবন সংলগ্ন সিএনজি অটো টেম্পু স্টান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে সিএনজি অটো টেম্পু চালক আব্দুর রহিম মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…