সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা জেলা শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস পালন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হেেয়ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বেলা ১১ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথার পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহ্মেদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ শেখ, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আ. সালাম, পাবনা জেলা আওয়ামী হকার্স লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ আলী, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ক্যাপসন :

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…