সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাবনা নিউমার্কেটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পাবনা পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড. তসলিম হাসান সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, শামসুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর।

পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেস্টা শ্রমিক নেতা মো. মঞ্জুরুল হক মঞ্জু, মো. রবিউল, সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফরিদ, যুগ্ম সম্পাদক জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ কলি, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, প্রচার সম্পাদক নিয়ামত আলী, রনি হোসেন, শাহ আলম প্রমূখ। এসময় পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতা ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…