সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন: রফিক-ডন পরিষদ জয়ী

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে রফিকুল ইসলাম সভাপতি ও হারুনর রশিদ ডন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার ক্যাম্পাসে অনুষ্ঠিত নির্বাচনে তারা পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হয়।

এদিন সন্ধায় নির্বাচন কমিশনার উপ পরিক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি খান ও জনসংযোগ কর্মকর্তা সঙ্গীতা সিদ্দিকী, সহকারী রেজিষ্ট্রার নুরুল ইসলাম নাহিদ ও সুজাউদ্দিন ডাবলু এই ফলাফল ঘোষণা করেন।

এক বছর মেয়াদী অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে রফিক-ডন পরিষদ ও তাওহিদা-প্রিন্স পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে রফিকুল ইসলাম মোট ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তাওহিদা খাতুন ১৭ ভোট পান এবং একই পদে স্বতন্ত্র রেজাউল পায় ১০ ভোট। সহ সভাপতি পদে ময়নুল ইসলাম ৪০ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শোহাগ পায় ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে হারুনর রশিদ ডন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জহুরুল ইসলাম প্রিন্স ১৭ ও স্বতন্ত্র প্রার্থী আতিক পেয়েছে ১২ ভোট।

কোষাধাক্ষ পদে আব্দুল মজিদ (৪৪ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে আরিফ (৪৫ ভোট), দপ্তর সম্পাদক পদে কামরুল (৪৯ ভোট), প্রচার ও তথ্য সম্পাদক পদে পিটু (৪২ ভোট), মহিলা সম্পাদক পদে নুরুন্নাহার (৪০ ভোট), ক্রীড়া সম্পাদক পদে (৪১ ভোট), সদস্য পদে, জিয়া, সৈকত, রাশেদুল বারী, আনোয়ার ও ফরিদ হোসেন বিজয়ী হয়েছেন ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে রফিকুল ইসলাম সভাপতি ও হারুনর রশিদ ডন সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় ও সাধারন সম্পাদক কিসলু নোমান, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…