সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পারখী ইউপি নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আজিজ নৌকাকে বিজয়ী করতে সকলের সহযোগীতা চান॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার এলাকাবাসীর কল্যানে নৌকাকে বিজয়ী করতে সকলের সহযোগীতা চান। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি আপনাদের সহযোগীতা নিয়ে অগ্রগামী হতে চাই। আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে আপনাদের সেবায় ইতিপূর্বেও যেভাবে পাশে থেকেছি ভবিষ্যতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আরো ব্যাপকভাবে পাশে থেকে আপনাদের কল্যানে কাজ করতে চাই।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৫ জুলাই বুধবার। নির্বাচন উপলক্ষে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের জোড় প্রচার-প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ঘুরছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৮ জন এবং ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল), বিএনপি মনোনীত যুবদল নেতা জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিদ্দিকী (চশমা) ও লোকমান হোসেন (আনারস)।

সরেজমিনে নির্বাচনী এলাকায় গিয়ে দেখা যায়, প্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী, ভক্ত ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…