সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

’পাহাড়ে হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত রয়েছে’

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাসহ ৬ জনকে হত্যায় বিএনপি ও জামায়াতকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তারাই পাহাড়ে অশান্তি তৈরি করছে।

আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে খেলাঘর কেন্দ্রীয় সংসদের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, সংবিধান মেনে নির্বাচন হবে, কেউ সহিংসতা করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন সবশেষ জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি জামায়াত সারাদেশে যে তাণ্ডব চালিয়েছে জনগণ তা ভুলে যায়নি।

তিনি বলেন, পাহাড়ে রক্তপাত আমাদেরকে বিব্রত করে। শান্তির মাঝে অশান্তি তৈরি করতে একটি মতলবি মহল কাজ করছে। সোজা পথে পারে না, তাই রক্তপাতের আশ্রয় নেয়।

ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে অশুভ শক্তি রয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সেরা সৎ ও পরিশ্রমীদের একজন।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বৈধ আইপিইউ সম্মেলনই তার প্রমাণ। তারপরও বিএনপি ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে। বিএনপি আসেনি বলে নির্বাচনের ট্রেন কি ছাড়বে না? সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে কারও জন্য নির্বাচন অপেক্ষা করেনি, এবারও করবে না।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…