সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পেঁয়াজক্ষেতে গাঁজা চাষ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পেঁয়াজক্ষেতে গাঁজা চাষের অপরাধে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান এর বিরুদ্ধে বাগমারা থানায়  মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় মাহাবুর রহমান পলাতক থাকলেও তার ছেলে কলেজ ছাত্র সাগরকে (১৯) পুলিশ গ্রেফতার করে করাগারে পাঠিয়েছে বাগমারা থানা পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, মাহাবুর রহমান বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় দলের প্রভাব খাটিয়ে পেঁয়াজক্ষেতে গাঁজা চাষ করছিল। এছাড়াও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
এ কারণে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মাহাবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কাসেম আলীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…