সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

প্রচার প্রচারনায় ব্যস্ত সন্ধানপুরের প্রার্থীরা

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নের প্রার্থীরা ৷ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসতেছে নির্বাচনের উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে ৷ সন্ধানপুর ইউনিয়ের প্রতিটা চায়ের দোকান এখন লোকারন্যে জমজমাট ৷ প্রত্যেক প্রার্থীই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন ৷ জনগনকে ও এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি ৷ বিভিন্ন যায়গায় ছোট ছোট মিছিল মিটিং করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন সব প্রার্থীই ৷ সন্ধানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬জন ৷তবে নির্বাচনের মাঠের লড়াইয়ে এগিয়ে রয়েছেন ৪জন প্রার্থী ৷ সন্ধানপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান সরকার (নৌকা) ৷ বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম (শহিদ)(ধানেরশীষ) ৷ এছারাও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন রহুল ইসলাম (রিপন)(আনারস), শরিফুল ইসলাম (সাঈদ)(ঘোড়া) ও সুলতান মাহমুদ(মটরসাইকেল) ৷ এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছেন বাবর ৷

সন্ধানপুর ইউনিয়নের মোট ভোটার ১৪৭০৬জন ৷ আগামী ২৯শে মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…