সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সিরাজগঞ্জ জেলার তারাশে র‌্যাবের অভিযানে কয়েক কোটি টাকা মূল্যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর সাদৃশ্য) সহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বুধবার (০৭ এপ্রিল ২০২১ খ্রীঃ) বিকাল ০৩.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো মশিউর রহমান,পিএসসি এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন বৈদ্যনাথপুর গ্রামে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) বিষ্ণুমূর্তি (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয় -বিক্রয় এর সময় চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হতে ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ সাদেক হোসেন (৫০), পিতা-মোঃ মফিজ উদ্দিন, সাং-বৈদ্যনাথপুর। মোঃ গোলাম সাকলাইন (৪০), পিতা-মোঃ নিজাম উদ্দিন, সাং-পেঙ্গুয়ারী। শ্রী রাম সরকার (৩৮), পিতা- শ্রী অন্তিম সরকার, সাং- কুসুমদী, সর্ব থানা-তারাশ, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-খ/২৫-ঘ ধারায় মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…