সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি: গ্রেফতার সাত কর্মকর্তা কারাগারে

 

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাত কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।

 গত ৩০ ডিসেম্বর এই সাতজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁদের আদালতে হাজির করা হয়। এর আগে তাঁদের প্রথম দফায় সাত দিন করে রিমান্ডে নেওয়া হয়েছিল।

কারাগারে পাঠানো সাতজন হলেন – বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন। এ ছাড়া মামলার অপর দুই আসামি বাংলাদেশ বিমানের প্রকৌশলী মো. রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

আদালত সূত্র বলেছে, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, এটা ‘মানবসৃষ্ট’। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় বিমানের প্রকৌশল বিভাগের নয়জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, এ ঘটনায় ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দেন প্রধানমন্ত্রী। পরে ঢাকা বিমানবন্দর থানায় বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের নয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলা ও ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’-এর অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…