সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

নীলফামারীর প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত (৬৮) আর নেই

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত (৬৮) আর নেই। গতকাল শনিবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় জেলা শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন থেকে তিনি জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫৬ সালে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের দ্বিতীয় পুত্র ছিলেন মোজাহিদ বিন খয়রাত।
আজ রবিবার (২০ আগষ্ট) সকাল দশটায় নীলফামারী ডাকবাংলা ঈদগা মাঠে নামাজে শেষ তার কফিন নেয়া হয় নীলফামারী প্রেস ক্লাব চত্বরে। সেখান হতে মরদেহ জেলা সদরের সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামে  দ্বিতীয় দফা নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলার সাংবাদিক নেতারা।

উল্লেখ যে, মোজাহিদ বিন খয়রাত দৈনিক আমাদের সময় পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার জীবনে দৈনিক দেশ, দৈনিক বাংলা বাজারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছিলেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…