সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে মোবাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক পরীক্ষার্থী আটক।।

দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের চিরিরবন্দরে ফেসবুক ম্যাসেঞ্জারে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটি উপজেলা কারেন্ট হাট ডিগ্রি কলেজের মাহফুজা আকতার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে করেছে বলে চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে চিরিরবন্দর কারেন্টহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দিন মজুমদার বাদি হয়ে পাবলিক পরীক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। গতকাল ১৫ এপ্রিল শনিবার সকাল ৯টায় উপজেলার কারেন্টহাট ডিগ্রী কলেজের সামনে এ ঘটনাটি ঘটেছে।
চিরিরবন্দর পুলিশ সূত্রে আরো জানা যায়, সকাল ৯টায় রাস্তার ধারে কয়েকজন পরীক্ষার্থী  মোবাইল হাতে নিয়ে ফেসবুক চালাতে এবং কৌতুহল করতে ছিল। ঐ সময়, দিনাজপুর মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের কৌতুহল দেখে গাড়ি দাড় করে তাদের মোবাইল হাতে নিলে সন্দেহবশত: এক পরীক্ষার্থীকে আটক করে। পরবর্তীতে মোবাইলসহ তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেলে পরীক্ষা প্রশ্ন পত্রের সাথে মিল করলে হুবহু প্রশ্নপত্রের সাথে মিলে যায়। পরে চেয়ারম্যান তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। সরজমিনে জানা যায়। মাহফুজা  চিরিরবন্দর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী এবং তার রোল নং ১৪৬২৬৩। সে উপজেলার অমরপুর ইউনিয়নের আব্দুল মান্নানের মেয়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী জানান, আটককৃত পরীক্ষার্থীর মোবাইলে জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ‘খ-সেটের’ প্রশ্নপত্র পাওয়ার কারনে আটককৃত পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম জানান,  প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সকল অপরাধীকে আটক করে খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…