সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ব্যবসা-বাণিজ্য

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি করলো এবি আর-মাসাফি গ্রুপ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে এবি আর-মাসাফি গ্রুপ । সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, এবি আর-মাসাফি গ্রুপের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ সেবাটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এবি আর-মাসাফি গ্রুপের এমডি মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস ও হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং এবি আর-মাসাফি গ্রুপের জিএম-(হেড অফ অ্যাকাউন্টস) মো. আনোয়ার হোসেন ও ডিজিএম-(হেড অফ কমার্শিয়াল) মোহাম্মদ ওবায়দুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…