সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

প্রাণের চেয়ারম‍্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঘি, লাচ্ছা সেমাই, হলুদগুড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের করা মামলায় এই আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেহেদী পাভেল সুইট এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আজ শুনানিতে প্রাণ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী অনুপস্থিত ছিলেন। তার আইনজীবীরা জানান, আহসান খান চৌধুরী অসুস্থ, তাই আদালতে হাজির হতে পারেননি। তবে, আদালত আইনজীবীর বক্তব্য আমলে নেননি। এর আগে নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে প্রাণ গ্রুপের সিইওর বিরুদ্ধে মামলা করেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…