সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

প্রেমের টানে মালয়েশীয় তরুণী টাঙ্গাইলে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন এক মালয়েশীয় তরুণী। বৃহস্পতিবার রাতে ওই তরুণী ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছান। শুক্রবার ভোরে প্রেমিক মনিরুল ইসলাম তাকে টাঙ্গাইলের সখীপুরে নিয়ে আসেন।

মালয়েশীয় ওই তরুণীর নাম জুলিজা বিনতে কাসিম (২২)। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হবে। বিয়ের প্রস্তুতি চলছে।

জানা গেছে, ছয় মাস আগে মালয়েশীয় ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ইমান আলীর ছেলে মনিরুল ইসলামের পরিচয় হয়।

মনিরুল সরকারি মুজিব কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানেই মালয়েশিয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী জুলিজা বিনতে কাসিম মনিরুলকে বিয়ে করার প্রস্তাব দেন। মনিরুলও তার প্রস্তাবে রাজি হন।

পরে জুলিজা প্রেমের বিষয়টি পরিবারের কাছে গোপন রেখে বন্ধুর বাড়িতে বেড়ানোর কথা বলে বাংলাদেশে চলে আসেন। তিনি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে ১৭ দিনের জন্য এসেছেন।

জুলিজা বিমানবন্দরে নামার আগে থেকেই প্রেমিক মনিরুল, মা মনোয়ারা ও নানা আমজাদ আলী অপেক্ষা করছিলেন। শুক্রবার ভোরে তাকে নিয়ে মনিরুল পৌরসভার ৮নং ওয়ার্ডে মামা নওশের শিকদারের বাড়িতে ওঠেন।

খবরটি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় জমান। শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে দেখা যায় বিয়ের প্রস্তুতি চলছে।

জুলিজা জানান, প্রেমের টানে তিনি বাংলাদেশে ছুটে এসেছেন। মনিরুলকে তিনি ভীষণ ভালোবাসেন। তাকে বিয়ে করতে পারলে তিনি খুব খুশি হবেন।

তিনি বলেন, বাংলাদেশ, এদেশের প্রকৃতি ও মানুষকে তার খুব ভালো লেগেছে। খাবার খেতে কিছুটা সমস্যা হলেও শ্বশুর বাড়ির লোকজনের আন্তরিকতায় তিনি মুগ্ধ।

জুলিজা আরও জানান, দেশে ফিরে গিয়ে বিয়ের বিষয়টি তার পরিবারকে জানাবেন এবং মনিরুলকে মালয়েশিয়া নিয়ে যাবেন।

মনিরুল জানান, তিনি জুলিজাকে পেয়ে খুবই আনন্দিত। তিনি বিশ্বাসই করতে পারেনি জুলিজা তার ভালোবাসার টানে বাংলাদেশে আসবেন। জুলিজা খুবই সহজ-সরল ও শান্ত প্রকৃতির মেয়ে।

মনিরুলের মা মনোয়ারা বেগম বলেন, ‘বিদেশি মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি খুশি।’

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…