সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

প্রেমের টানে মার্কিন নারী সারলেট এখন লক্ষ্মীপুরে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সুদূর যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশি যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছেন সারলেট। লক্ষ্মীপুরের মো. সোহেল হোসাইনের প্রেমে পড়ে তিনি এসেছেন বাংলাদেশে। গতকাল মঙ্গলবার রাতে সোহেলের শ্রীরামপুর গ্রামের বাড়িতে নববধূ বরণ অনুষ্ঠান করা হয়েছে।

সোহেল জানান, ২০১৬ সালের জুন মাসে সারলেট বাংলাদেশে এলে তাঁরা বিয়ে করেন। কিন্তু তাঁর পরিবার তখন ওই বিয়ে মেনে নেয়নি। সারলেট তখন যুক্তরাষ্ট্রে চলে যান। এবার সবাইকে মানিয়ে তাঁর পরিবারের কাছে এসেছেন সারলেট।

মার্কিন নববধূকে দেখতে ভিড় করেন এলাকার হাজার হাজার মানুষ। নিরাপত্তার কারণে আজ বুধবার দুপুরে সোহেল স্ত্রীকে নিয়ে ঢাকায় হোটেলে উঠেছেন।

সোহেলের চাচাতো ভাই মো. পারভেজ বলেন, সারলেটের বাড়ি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাঁর সঙ্গে সোহেলের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব ও প্রেম। আর এই প্রেমের টানেই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এলেন সারলেট।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…