সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

প্রেমের নিবিড় মিলনে অন্তঃসত্বা মাদ্রাসা ছাত্রী,বিয়েতে রাজি নয় অভিযুক্ত প্রেমিক! অতঃপর গ্রেফতার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে এক যুবক। এতে ধর্ষণের শিকার ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্ত রনি ইসলাম অন্তর (২০) নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের দূর্গাপর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রনি ইসলাম অন্তর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এই সুযোগ নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন রনি।

সম্প্রতি কিশোরী মেয়েটি শরীরের পরিবর্তন দেখা যায় এবং অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মেয়েটি প্রায় সাত মাসের অন্তঃসত্বা। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। মাদ্রাসায় যাওয়া-আসা বন্ধ করে দেয়। এমনকি আত্মহত্যার চেষ্টাও করে।

এ ঘটনার জানা জানি হলে মেয়ের পবিবারের পক্ষ থেকে রনি ইসলাম অন্তরের সঙ্গে তার বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু অন্তর কোনোভাবেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়নি।

পরে রোববার সকালে ওই ছাত্রীর মা আখাউড়া থানায় রনি ইসলাম অন্তরকে আসামি করে মামলা রুজু করেন। এ ঘটনায় অন্তরকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন যে, ‘মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সে (স্কুলছাত্রী)। অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়েছে।’

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…