সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে মুস্তাফিজ; ফিরলেন তাসকিন

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

আবারও বিশ্রাম দেওয়া হলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।

দলে ফিরেছেন প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে স্থান না পাওয়া তাসকিন আহমেদ। ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো হোয়াইটওয়াশের শঙ্কা এখন টাইগরা শিবিরে। যদিও দ্বিতীয় ম্যাচে তিনি উইকেট পাননি তবু দলে মুস্তাফিজের থাকাটা একটা অন্যরকম শক্তি। মুস্তাফিজের বদলে মাশরাফির সাথে বোলিং আক্রমণ শুরু করতে যাচ্ছেন তাসকিন আহমেদ।

ইনজুরির কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন দ্য ফিজ। ঘরের মাঠে আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজ মিস হয় তার। মিস হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর। নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি। এক ম্যাচ বিশ্রাম নিয়ে এরপর টানা তিন ম্যাচে মাঠে নামেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের এই সম্পদের ওপর বেশি চাপ দিতে নারাজ টিম ম্যানেজম্যান্ট আর চিকিৎসকরা।

 

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…