সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সৈয়দপুর শহরের ফুটপাত রক্ষায় ক্যাম্পেইন

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুর উপজেলা প্রশাসন "পথচারীদের জন্য ফুটপাথ" ক্যাম্পেইন কর্মসূচি গ্রহন করেছে।

ক্যাম্পেইন কর্মসূচি উপলক্ষে আজ প্রথম দিন: সকাল ১১ টায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে সকল সামাজিক সংগঠন, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দের উপস্হিতিতে ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সবার উপস্হিতিতে স্কুলের শিক্ষার্থী কর্তৃক বঙ্গবন্ধু সড়ক-শেরে বাংলা সড়ক-শহীদ ডা: জিকরুল হক সড়ক এর বিভিন্ন দোকানে লিফলেট বিতরন এবং মাইকিং এর মাধ্যমে লায়ন্স স্কুলের সামনে এসে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়েছে।
দ্বিতীয় দিনে (১১ অক্টোবর) ১ম দিনের প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ।
sk_2_news
তৃতীয় দিনে (১২ অক্টোবর) সকাল ১১ টায় স্মৃতি অম্লান চত্বর হতে শুরু হয়ে কলিম মোড় হয়ে শহীদ জহুরুল হক সড়ক দিয়ে শহীদ ডা: শামসুল হক সড়ক হয়ে সৈয়দপুর থানা পর্যন্ত বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ ও সচেতনামূলক প্রচারণা।
চতুর্থ দিনে তৃতীয় দিনের প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ।
৫ম দিনে সকাল ১১টায় সৈয়দপুর পৌরসভার সামনে শুরু হয়ে টি আর রোড দিয়ে শহীদ ডা: জিকরুল হক রোড দিয়ে প্রেস ক্লাবের সামনে প্রচারণার শেষ হবে।
ষষ্ঠ দিনে ৫ম দিনের প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশিদ জানান- ফুটপাত রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
add2

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…