সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সম্পাদকীয়

“ফুল ফুটুক আর নাই ফুটুক আজ আমার বসন্ত”

“ফুল ফুটুক আর নাই ফুটুক আজ আমার বসন্ত”

ফরিদা ইয়াসমিন জেসি

গত এক সপ্তাহ ধরে তোমাদের কাছ থেকে সুন্দর এই কথামালাগুলো এসে আমার মেছেঞ্জার এর জায়গা দখল করে বসেছে “ফুল ফুটুক আর নাই ফুটুক আজ আমার বসন্ত”।

বসন্তের ছোঁয়া, বসন্তের বাতাস বিলেতের কনকনে শিতে বুঝা যায়না, শিমুলের লাল রঙ, থোকা থোকা কৃশ্নচুড়ার বাহার আমার দৃষ্টির সিমানার অনেক দূরে।
আমার বসন্ততো - আমার বিশেষ শিশুরা, আমার বসন্ততো আমার লার্ন এন্ড লিভ স্কুলের এর প্রাঙ্গণ।

পথ হাটি পৃথিবীর আনাচে কানাচে, কোথা থেকে আনি কিনে তাদের জন্যে গজমতির হাড়? কোথা থেকে আনি কিনে তাদের ঠোটের কোনের হাসি। বিষন্ন মন, বিষন্ন সময়, গত করি সময়ের বৈরী অভিজ্ঞতায়।

মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। এমন এক অনুভূতি পেয়ে বসেছিলো সারাবেলা। এত প্রয়োজন কি করে করা যায় পুর্ন?
স্কুলের প্লে গ্রাউন্ড ,ছিকিয়োর বাউন্ডারি আর গেট, আধুনিক ইকোয়েপমেন্ট, বিশেষজ্ঞদের দারা টিচার্স র্ট্রেনিং, নিয়মিত থ্যারাপি ও দুপুরের খাবারের ভাল আয়োজন।
বিধাতার দরজায় কড়া নাড়ি, একবার, দুবার বহুবার, নাড়তেই থাকি। নাড়তেই থাকি। এনে দাও বিধাতা বসন্তের ফুল বাতাস আমার বাগানে। তোমারিতো রয়েছে সকল ক্ষমতা।


28056015_10215058476436177_8160923423297773406_n

27971592_10215058477996216_1231307169112146504_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আজ ভোরে এলো সে খবর, চোখ খুলতেই বসন্তের শিমুলের ঘ্রান এনে দিলো মনের দখিনা জানালা দিয়ে কোলকাতার সম্পা বিশ্বাস। আমার ছেলেবেলার বন্ধু। ভারতেস্বরী হোমসে আমরা একি সাথে পড়তাম। বড় রকমের একটা এমাউন্ট পাঠিয়ে দিয়েছে ব্যাংকে, প্লে গ্রাউন্ড নির্মানে।

নিউজিল্যান্ড থেকে নার্গিস আফরোজ চৌধুরি পাঠিয়ে দিয়েছে টিচার্স ট্রেনিং বাবদ খরচ। প্রভাতের ঘুম ঘুম চোখ খুলে পড়লাম খবরটি মোবাইলের সাদা পাতায়।
তোমাদের পাঠানো বসন্তের বার্তা খানি নতুন মোড়কে খোলা হলো আজ। যখনি ভাবছি আমার শিশুরা প্রানবন্দ হয়ে খেলবে খোলা প্রাংগনে, নাচবে, উড়াবে শখের ঘুড়ি।
সম্পা, নারগিস তোরা প্রান এনে দিলি আমার মরু অন্তরে, বৈরী সময়ে এনে দিলি বসন্ত বাহার।

এবার আমি গেয়ে উঠলাম" আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশী বাজে, কত পাখি গায়। আহা আজি এ বসন্তে।"


28166373_10215058478396226_3199430343585910958_n

28168195_10215058478636232_2826152638563844041_n

আরও পড়ুন

সম্পাদকীয়

শাহ মোহাম্মদ ইমরান এর লেখা- বিচার চাই

বিচার চাই -শাহ মোহাম্মদ ইমরান প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরবার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের দেয়ালে আকা গ্রাফিতিতে মুগ্ধকে দেখি “ পানি লাগবে পানি”। আমি জানি মুগ্ধ শ…

সম্পাদকীয়

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান খবরের কাগজে দেখলাম পুরুষদের ১০০ মিটারে দৌড়ে বিশ্বের সেরা স্প্রিন্টার, উসাইন বোল্ট অসুস্থ। বিশ্বের দ্রুততম মানুষ…

সম্পাদকীয়

জন্ম ১৯৮১ সালে, অথচ দাবি—বাবা মুক্তিযুদ্ধে শহীদ; ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস…