সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

বিমানের যাত্রীদের জন্য সৈয়দপুর-রংপুর-দিনাজপুর ফ্রি এসি কোচ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বিনামূল্যে কোচ সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে এ সেবা চালু হবে।

এর আওতায় বিমানের যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যেতে পারবেন।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৯৩ প্রতি শুক্র-শনি ও রোববার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে সকাল ৮টা ৫০ মিনিটে।

অন্যদিকে ফ্লাইট বিজি ৬৯৩ প্রতিদিন দুপুর ১টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়া মঙ্গলবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা থেকে ছেড়ে যাবে ফ্লাইট বিজি ৪৯৫, রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…