সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় দ্বিতীয় পর্যায়ে বেকার যুবক-যুবমহিলাদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ শুরু

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামাকে ডিজিটাল উপজেলা  ও গরীব, মেধাবী বেকার যুবক এবং যুব মহিলাদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ ১২ জুন সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজেবুর রহমান উপজেলার ছয়টি ইউনিয়নের আবেদনকারীদের নিয়ে উপজেলাস্থ ৩টি ভেন্যুর ডিজিটাল ল্যাবে ছয় ইউনিয়নের শিক্ষার্থীদের প্রশিক্ষণ উদ্বোধন করেছেন। ভেন্যুগুলো হলো আলোকঝাড়ি ও ভেড়ভেড়ী ইউনিয়নের আবেদনকারীরা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, খামারপাড়া ও আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট ডিগ্রী কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এবং ভাবকী ও গোয়ালডিহি ইউনিয়নের আবেদনকারীরা কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদের অর্থায়নে প্রথম পর্যায়ের পর  দ্বিতীয় পর্যায়ে ৫২ জন গরীব ও মেধাবী বেকার যুবক এবং যুব মহিলাকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…