সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

 

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। আজ ১লা জানুয়ারি রোববার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দঘন উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বই বিতরণ অনুষ্ঠানটি পালিত হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, এলজিইডির গোপালপুর উপসহকারি প্রকৌশলী মো. ফরিদ হোসেন ও কার্য সহকারি মো. আ. খালেক, বিদ্যালয়টির সাবেক শিক্ষক অমর চন্দ্রনাথ সরকার, সাংবাদিক সেলিম হোসন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এ সময় শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…