সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

টাঙ্গাইলে সাংবাদিক আনোয়ার হোসেন বকুলের পিতৃবিয়োগ ॥ বিভিন্ন মহলে শোক

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশিষ্ট সাংবাদিক, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার বকুলের পিতা আবুল হোসেন তালুকদার মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইল জজকোর্টের আইনজীবি সহকারী (মুক্তারশিপ অর্জনকারী) আবুল হোসেন তালুকদার গত ৭ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যা সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আইন অঙ্গনে বিশেষ অবদান রাখা বিশিষ্ট সমাজচিন্তক আবুল হোসেন তালুকদার ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন তালুকদার বকুল, টাঙ্গাইল বিশেষ জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট তোফাজ্জল হোসেন তালুকদার বুলবুলের পিতা। দক্ষিণ লোকের পাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রি লুৎফর রহমান খান আজাদ, দি ডেইলি নেক্সট নিউজের সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, বাংলাদেশ নিউজপেপার জার্নালিস্ট ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক ও অর্থকাল পত্রিকার সম্পাদক কবি সালাম মাহমুদ, সাপ্তাহিক গনবার্তা'র সম্পাদক ও প্রকাশক শাহিন হোসেন, সাপ্তাহিক যুগধারা'র সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, গোপালপুর প্রেসক্লাব ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম খামদানী, সাবেক সভাপতি এম.এ রউফ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি আসাদুল ইসলাম তালুকদার বাবুল, সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, অপর অংশের সভাপতি মিজানুর রহমান, আলোকিত কালিহাতির সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ আব্দুল আলীম, কালিহাতি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, লোকের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হায়দার আলী তালুকদার, আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, ঘাটাইল উপজেলা বি এন পি'র উপদেষ্টা শাহ আলম চৌধুরী, লোকের পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন খান, আনেহলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. লাল মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খায়রুজ্জামান ভূইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…