সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষনে বধ্যভুমি সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মান

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন ও নতুন প্রজন্মকে পাকিস্থানী বাহিনীর নির্মমতা জানানোর জন্য বধ্যভুমি সংস্কার করে স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। টাঙ্গাইলে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভুমির সংস্কার ও নবনির্মিত স্মতিস্তম্ভের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলমান রয়েছে। যারা বিচারের আওতায় আসেনি তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, ভুঞাপুর -গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সুধীজন। উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বীর বাঙ্গালীদের ধরে এনে নির্যাতন করে হত্যা করে তাদের লাশ টাঙ্গাইল জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন স্থানের জঙ্গলে ফেলে দিত। এই বধ্যভূমিটি দীর্ঘদিন অযত্ন -অবহেলায় ছিল। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এই বধ্যভূমির স্থান সংস্কার করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন টাঙ্গাইলের মুক্তিযুদ্ধে বধ্যভূমির ইতিহাসকে সংরক্ষণ করতেই তার এই প্রচেষ্টা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…