সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

বাংলাদেশি ভুয়া পাসপোর্টে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী আটক

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএন-এর দাবি, চট্টগ্রামের ৪ আদম ব্যবসায়ীর মাধ্যমে তিনি মালয়েশিয়ায় যাচ্ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটক করা হয়।

add2বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মিয়ানমারের মংদু এলাকার বাসিন্দা ওই রোহিঙ্গা নারীর নাম রামিদা বেগম। সে গত এক বছর যাবৎ বাংলাদেশে বসবাস করে আসছেন। মঙ্গলবার মালিন্দ এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি তিনি ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে এবং চট্টগ্রামের ৪ আদম ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশি ৪০ হাজার ও মালয়েশিয়ার ৭ হাজার রিঙ্গিত দিয়ে সে দেশের ভিসা করেছেন।’

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…