সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপ খেলা নিশ্চিত : পাপন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা সবদলই সরাসরি ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে পারবে। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের যে অবস্থা তাতে বাংলাদেশের নয়ে নামার কোনো সম্ভাবনা নেই। সেই বিবেচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন যে অবস্থা তাতে বাংলাদেশের আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত।

রবিবার ধানমন্ডিতে নিজের কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আগেও বলা হয়েছে, বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না। এখন পর্যন্ত যে হিসাব, কারও মনে হচ্ছে না বাংলাদেশকে সেটা খেলতে হবে। সেদিক থেকে বলতে পারি বাংলাদেশ এবার সরাসরি খেলবে। এ ব্যাপারে আইসিসি যেভাবে পরিকল্পনা সাজাচ্ছে, আমরাও তাই করছি। কারণ, পয়েন্টের ব্যবধান এত বেশি যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ’

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান ১৮। বাংলাদেশের পয়েন্ট ৯৪। নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৬। আট নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৯১।

আগামী ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের থাকা শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। মূল পর্বে অংশ নেওয়ার জন্য বাকি দুটি দলকে পেরোতে হলে বাছাইপর্ব। এ সময়ে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকলেও শ্রীলঙ্কা খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজও ভারতের পর খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, দুই দল সব ম্যাচ জিতলেও বাংলাদেশকে আটের বাইরে পাঠাতে পারবে না।


 

 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…