সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

বাংলাদেশে 'জি' নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নির্দেশনায় চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান।

আজ জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ দেখা যায়।

ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান 'জাদু ডিজিটালের' কাস্টমার সার্ভিস কর্মকর্তা শামীমা মিতু বলেন, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

তবে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে বলা হয়নি। ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছে। বিষয়টি সাতদিনের মধ্যে জানাতে ক্যাবল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুর রাজ্জাক জি নেটওয়ার্কের চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সূত্র-ঢাকা ট্রিবিউন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…