সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সভা, আসন্ন সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.। তিনি বলেন, কোনোভাবেই দলীয় কোন্দল বা অনৈক্য বরদাশত করা হবে না। শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।
আজ দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদরের এম.পি. গোলাম ফারুক প্রিন্স, শামসুল হক টুকু এম.পি., পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, দপ্তর সম্পাদক এডভোকেট আহাদ বাবু, নূরুজ্জামান বিশ্বাস, সাইদুল হক চুন্নু, শহীদুল্লাহ, জাহাঙ্গীর কবীর রানা, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক-মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…