সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশের অন্যতম জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজের সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
পঞ্চগড় জেলা প্রেসক্লাব ও নাগরিক চিন্তা পঞ্চগড়ের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ পঞ্চগড়ের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এ সময় বক্তারা অবিলম্বে বাংলাদেশ প্রতিদিন ও ভোরের কাগজের সম্পাদকের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…