সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) বগুড়া জেলা শাখার সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-বগুড়া জেলা শাখার এক সভা অদ্যই (১২ এপ্রিল ২০১৮) দুপুর ২.২৩ মিনিটে শহীদ খোকন পার্কের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফোরামের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র রবিদাস। সংগঠনের অর্থ-সম্পাদক সুনীল রবিদাসের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী হান্নান রবিদাস।

এসময় আরও বক্তব্য রাখেন ফোরামের সোনাতলা উপজেলা শাখার সভাপতি নির্মল রবিদাস, সাধারণ সম্পাদক নয়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত রবিদাস, ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুরান রবিদাস, সাংগঠনিক সম্পাদক রূপালী রানী রবিদাস, সারিয়াকান্দি উপজেলা শাখার অর্থ সম্পাদক বিনয় রবিদাস, গাবতলী উপজেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুক্তি রানী রবিদাস।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নেতৃবৃন্দের ভিজিটিং কার্ড তৈরী, নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ, নববর্ষের আড্ডার আয়োজন সহ কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তা প্রেরক

উত্তম চন্দ্র রবিদাস
সহ সাধারণ সম্পাদক
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)
বগুড়া জেলা শাখা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…