সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), বগুড়া জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক কর্মীসভা অদ্যই (০৯ এপ্রিল, ২০১৯) মঙ্গলবার সকাল ১১.৩০টায় শহরের শহীদ খোকন পার্ক চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সহদেব রবিদাস। সাধারণ সম্পাদক উত্তম কুমার রবিদাসের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরএফ-রাজশাহী বিভাগের সমন্বয়কারী হান্নান রবিদাস (সাধন)। বিভিন্ন জেলা-উপজেলা-পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বিগত সময়ের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে অধিকতর সক্রিয় করতে জেলা কমিটি পূনর্গঠনের প্রস্তাব রাখেন। পরিশেষে কর্মীসভায় ১২টি উপজেলা ও ২টি পৌর কমিটির নেতাদের সর্বসম্মতিক্রমে সংগঠনের ০৩ (তিন) বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে সভাপতি হিসেবে পল্টন রবিদাস, সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র রবিদাস ও সাংগঠনিক সম্পাদক লালন রবিদাস মনোনীত হয়েছেন। এছাড়াও অন্য সদস্যরা হলেন: সিনিয়র সহ- সভাপতি বিশ্বনাথ রবিদাস, সহ- সভাপতি মনিলাল রবিদাস (মুনিয়া), বুদা রবিদাস, সহ সাধারণ সম্পাদক নির্মল রবিদাস, নয়ন রবিদাস, সহ সাংগঠনিক সম্পাদক সুনীল রবিদাস, অর্থ-সম্পাদক সুনীল রবিদাস, দপ্তর সম্পাদক নেপাল রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীল রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক ভিক্ষু রবিদাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রঞ্জিত চন্দ্র রবিদাস, আইন ও বিচার বিষয়ক সম্পাদক শিপন রবিদাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুপালী রানী রবিদাস, ছাত্র-যুব বিষয়ক সম্পাদক লিটন রবিদাস, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিলন রবিদাস, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু রবিদাস, গণসংযোগ বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র রবিদাস, সমাজকল্যান ও ত্রাণ বিষয়ক সম্পাদক মানিক রবিদাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামারু রবিদাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল রবিদাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক দিলিপ রবিদাস, কার্যনির্বাহী সদস্য রতন রবিদাস, নারায়ন রবিদাস, সম্ভু রবিদাস, রবি রবিদাস, বিমল রবিদাস, উজ্জল রবিদাস।

একইসাথে সভায় ০৭ (পাঁচ) সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিতে বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি কে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। আরও সম্মানিত উপদেষ্টাগণ হলেন: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ-বগুড়া জেলা শাখার সভাপতি ডা. এনসি বাড়ই, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু, বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুন চক্রবর্তী, বগুড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-বগুড়া জেলা শাখার সভাপতি বাবু দিলিপ দেব, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া জজ কোর্টের আইনজীবী জাকিরুল ইসলাম সোহেল।

বার্তা প্রেরক-উত্তম চন্দ্র রবিদাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), বগুড়া জেলা শাখা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…