সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে ভুটানের রাষ্ট্রদূত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটম

ভৌগলিক অবস্থান, অবকাঠামোগত উন্নয়ন, সহজে পণ্য পরিবহনের জন্য বন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে আসেন ভুটানের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) কিজাং ওয়াংচুক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ভূটানের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) কিজাং ওয়াংচুক পরিদর্শন শেষে বাংলাবান্ধা বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক, যাত্রী পারাপার সহ পণ্য আমদানি-রফতানির বিষয়ে বাংলাদেশ কাস্টমস এর ডেপুটি কমিশনার আহাদ আল ইসলাম এর সাথে আলোচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভুটান রাষ্ট্রদূতের সফর সঙ্গী কাউন্সিল (ট্রেড) ডোমাং, কাস্টমস সুপারেনটেনডেন্ট শামসুল হক, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লি. এর ব্যবস্থাপক কাজী আল তারেক, প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী মিয়া প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…