সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাংলাবান্ধা স্থল বন্দরে ভ্যাট বাড়ানোর প্রতিবাদে ভারতের পাথর আমদানি বন্ধ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর ভারতের পাথর আমদানিতে প্রতি টনে ২ ডলার ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে বন্দরে পঞ্চাশের অধিক পাথর বোঝাই ট্রাক আটকা পড়েছে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত ২৭ মে থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে করে শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে।

ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পাথর আমদানি করতে প্রতি টনে ১০ ডলার ভ্যাট প্রদান করতে হত। তবে রংপুর কাস্টমস কমিশনারের এক মৌখিক নির্দেশে প্রতি টনে ২ ডলার ভ্যাট বৃদ্ধি করে। কিন্তু ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি জানান। ব্যবসায়ীদের অস্বীকৃতির পরও অতিরিক্ত ২ ডলার ভ্যাট প্রত্যাহার না করায় ২৭ এপ্রিল থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা সাংবাদিকদের জানান, ২ মে বিভাগীয় কাস্টমসের সাথে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…