সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অপরাধ

আত্মহত্যার পরেই খবরের শিরোনাম হলেন বাংলার সানি লিওন জ্যাকলিন মিথিলা

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ঢাকাই ছবির আইটেম কন্যা বাংলার সানি লিওন জ্যাকলিন মিথিলা।

জ্যাকলিন মিথিলা আলোচনা আসার জন্য নিজেকে বাংলার সানি লিওন দাবি করে, ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করে, প্রতিনিয়ত ফেসবুক লাইভে এসে খোলামেলা ভঙ্গিমা দেখিয়ে নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। এবার আত্মহত্যার পরেই খবরের শিরোনাম হলেন বহুল আলোচিত ও সমালোচিত কথিত এই মডেল। এই ঘটনায় মিথিলার বাবা স্বপন শীল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, এই মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে- স্বামীর সঙ্গে তার ঝগড়া। মামলায় প্রকৃত নাম দেয়া হয়েছে জয়া শিল, বয়স ২২ বছর। পুলিশের এই কর্মকতা আরও বলেন, তিনি বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম উৎপল রায়। স্বামীর বাড়ি ফটিকছড়ি। স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া লাগতো। এই কারণে সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে তাকে চিতায় পোড়ানো হয়েছে বলে জেনেছি।

মিথিলার বাবা স্বপন শীলও বিষয়টি নিশ্চিত করে জানান, মিথিলা মারা গেছে। গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। এর আগে সে ঘুমের বড়ি খেয়েছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এই মুহূর্তে বলতে চাচ্ছি না।

জ্যাকলিন জন্মেছেন এবং শৈশব কাটিয়েছেন ফেনীতে। তার পিতা স্বপন শীল পেশায় নাপিত। জ্যাকলিন কৈশোরের শুরুতে তিনি চট্টগ্রামে চলে আসেন এবং সেখানেই বড় হন। এরপর ঢাকায় এসে মিডিয়ার সঙ্গে যুক্ত হন। কয়েকটি ছবিতে তিনি আইটেম গানে নেচেছেন। সর্বশেষ পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির আইটেম গানে নাচেন তিনি।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…

অপরাধ

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার ক…