বাকপ্রতিবন্ধী ছাত্রীর চিৎকার শুনলেন ইউএনও

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কলম কিনতে এসে ধর্ষনের চেষ্টার কবলে পড়ে দশম শ্রেনীর এক বাকপ্রতিবন্ধী ছাত্রী। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর জলঢাকা উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বোগলাগাড়ি সুইচগেট এলাকায় এক মুদির দোকানে। খবর পেয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ছুটে গিয়ে হাত পা মুখ বাঁধা অবস্থায় মুদি দোকানের ভেতর হতে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় ধর্ষনের চেষ্টাকারী মুদি দোকানী হাসান(২২) পালিয়ে যায়।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্জিত করে জানান ধর্ষনের চেষ্টাকারী হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের ধারায় মামলা করা হচ্ছে। তার গেঞ্জি ও লুঙ্গি জব্দ করা হয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



