সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

বাজেট অধিবেশনের প্রথম দিনই যোগ দেবেন এমপি রানা

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় সংসদের ১৬তম ও বাজেট অধিবেশনের প্রথম দিনই যোগ দিবেন কারাবন্দি এমপি রানা। তিনি আগামী ৩০ জুলাই অধিবেশনে যোগ দিবেন বলে সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে।

জাতীয় সংসদের স্পিকারের অনুমতির পর কারা অধিদফতর তাকে সংসদে যোগ দেয়ার ব্যবস্থা করেছে। তবে কারাবন্দি থাকায় তিনি মাত্র এক কার্যদিবসই সংসদে উপস্থিত থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে পারবেন।

৩০ মে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন বেলা ১১টায় অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে এমপি রানা স্পিকারের কাছে সংসদের কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান খুনের মামলায় সাত মাস ধরে কারাগারে আছেন।

সূত্র জানায়, এমপির আবেদন পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…