সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাবার ছুরিকাঘাতে শিশু কন্যার মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহুরুর হাট এলাকায় বাবার ছুরিকাঘাতে সাত মাসের কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন স্ত্রী ও আরও দুই সন্তান। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহুরুর হাট এলাকার নাজিমুল হক (৩৫) সোমবার সকাল আটটার দিকে স্ত্রীসহ তিন কন্যা সন্তানকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে চারজনই গুরুতর আহত হন। এলাকার লোকজন ঘটনাস্থলে গেলে নাজিমুল হক পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

কর্তব্যরত চিকিৎসক প্রতীক কুমার বণিক জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরিবারের বাকী সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…