সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস খাঁদে পড়ে নিহত ১

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পিকনিকের বাস উল্টে সজীব কুমার সিংহ (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।

এ সময় আহত হয়েছে প্রায় ৩০ জন। আহতরা হলো সেলিম (১৫), আপেল চন্দ্র (১৫), আরিফ (১৫), মুরাদ (১২), শিমু আক্তার (১৫), সাদিয়া (১১), মেহেদী হাসান (১২)সহ সানজিদা, নাহিদ, শহিদুল, বেলাল, শামীম, বিনয়, রিপু, রহিদা, লিপি, লিমন, সালমা, অর্নব, জেসমিন, সুইটি, আখিসহ অনেকে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় উপজেলার শালবাহান বাজারের রওশনপুর এলাকায় পিকনিক স্পটের প্রবেশ পথের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে রসেয়া গ্রামের দিলিপ কুমার সিংহ'র ছেলে। তাৎক্ষনিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, পিকনিকের বাসটি রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালেয়র বার্ষিক শিক্ষা সফরের ছিল।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…