সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

কাশিনাথপুরে সন্ত্রাসীদের হামলায় তিতাস গাড়ির বাস চালক আহত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কাশিনাথপুরে সন্ত্রাসীদের হামলায় তিতাস প্লাস গাড়ির বাস চালক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত জিয়াউল ইসলাম জিয়া পাবনার দক্ষিণরামচন্দ্র পুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

শুক্রবার রাত আটটার দিকে ঢাকা থেকে পাবনায় গাড়ি নিয়ে ফেরার পথে কাশিনাথপুরের ফুলবাগানে মৃধা ট্রাভেলস গাড়ির মালিক আক্তার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে।

আহত জিয়াউল ইসলাম জিয়া গণমাধ্যম কর্মীদের জানান, আমি গাড়ি নিয়ে ঢাকা থেকে কাশিনাথপুরে পৌঁছালে নগরবাড়ি-বগুড়া রুটের মৃধা ট্রাভেলস গাড়ির মালিক আক্তার হোসেনের নেতৃত্বে টাংবাড়ি গ্রামের মৃত বুদে প্রাং ছেলে আ. বারেক, জিরু, ইরানী, মো. সিজ্জালের ছেলে খোকন, বাহের; আরিফ, সোহান, মৃধা ট্রাভেলস গাড়ির সুপারভাইজার আলম, চালক দুরমানসহ আরও প্রায় ১৫-২০জন সন্ত্রাসী আমার ওপর অতর্কিত হামলা করে এবং গাড়ির নগদ টাকা লুট করে নিয়ে যায়।

পাবনা জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আহত তিতাস প্লাস গাড়ির বাস চালক জিয়াউল ইসলাম জিয়াকে দেখতে যান এবং তার খোঁজ-খবর নেন।

এসময় শ্রমিক নেতৃবৃন্দ বাস চালক জিয়াউল ইসলাম জিয়ার উপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। সংবাদটি লেখার সময় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…